ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:৩২ দুপুর

অ্যাটলেটিকোকে হারিয়ে চতুর্থ শিরোপা রিয়াল সোসিয়েদাদের 

অ্যাটলেটিকোকে হারিয়ে চতুর্থ শিরোপা রিয়াল সোসিয়েদাদের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ।

রিয়াল সোসিয়েদাদের শুরুটা ছিল স্বপ্নের মতো। কোপা দেল রে ফাইনাল ম্যাচের ইতিহাসে দ্রুততম গোল করে এগিয়ে যায় তারা। অ্যান্ডার বারেনেটজিয়ার হেড চলে যায় প্রতিপক্ষ গোলকিপারের নাগালের বাইরে। তবে দ্রুতই ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। ১৯ মিনিটে অ্যান্তেনিও গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে গোল করে সমতা ফেরান আদেমোলা লুকম্যান। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবার এগিয়ে যায় সোসিয়েদাদ। পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবালের গোল দলকে ২-১ ব্যবধানে লিড এনে দেয়।

দ্বিতীয়ার্ধে একচেটিয়া আক্রমণ চালায় অ্যাটলেটিকো এবং শেষ দিকে হুলিয়ান আলভারেজের দারুণ শটে ম্যাচ ২-২ সমতায় ফেরে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই ব্যর্থ হয় অ্যাটলেটিকো। আলেকজান্ডার সোরলথ ঠেকিয়ে দেন আলভারেজের শট। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে লা রিয়াল, জিতে নেয় তাদের চতুর্থ কোপা দেল রে শিরোপা।

আরও পড়ুন

এই জয়ে ১৯৮৭ সালের ফাইনালের পুনরাবৃত্তি ঘটল, তখনও একইভাবে টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়েছিল লা রিয়াল। এবার অবশ্য সমর্থকরাও সরাসরি উদযাপন করতে পেরেছেন, যা ২০২০ সালের কোভিড পরিস্থিতির কারণে সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাটলেটিকোকে হারিয়ে চতুর্থ শিরোপা রিয়াল সোসিয়েদাদের 

ইসরায়েলি সেনা লেবাননে নিহত

রংপুরের সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

এনসিপিতে যোগ দিলেন জুলাই আন্দোলনের ৩০ জন

টিসিবি’র জন্য সাবান, ডিটারজেন্ট ও লবণ কিনছে সরকার