তামিমকে যে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক : ৪ মে শুরু হচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেটের এই প্রতিযোগিতা। এই উদ্যোগের কৃতিত্ব তামিম ইকবালকে দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ শনিবার (১৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম কার্যালয়ে শুরু হওয়া দলবদল অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে রিয়াদ এই খবরকে আনন্দের বলে উল্লেখ করেন। দলবদল থেকে রিয়াদকে কেনে প্রাইম ব্যাংক। তামিমের অবদানের প্রসঙ্গ টেনে রিয়াদ বলেন, কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।
চলতি মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়ে স্বস্তির কথা জানিয়ে তিনি বলেন, সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।
আরও পড়ুনমূলত বোর্ডের বিরুদ্ধে অবৈধতার অভিযোগ তুলে ক্লাবগুলোর বয়কট, এই ইস্যুতে গত কয়েক মাস ধরেই অচল ছিল দেশের ঘরোয়া ক্রিকেট। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার কিছুদিনের মাথায়ই দেখা যায় আশার আলো। তামিম ইকবাল বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর সবচেয়ে প্রাধান্যের তালিকায় রাখেন ডিপিএলকে। শুরুতে কয়েকটি ক্লাব খেলতে আপত্তি জানালেও পরে বিসিবির অনুরোধে সবাই খেলার ব্যাপারে সম্মত হন।
মন্তব্য করুন









