ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ বিকাল

ঠাকুরগাঁয়ের হরিপুরে ভুট্টার বাম্পার ফলন দাম পেয়ে কৃষক খুশি

ঠাকুরগাঁয়ের হরিপুরে ভুট্টার বাম্পার ফলন দাম পেয়ে কৃষক খুশি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় রবি মৌসুমী ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পেয়ে কৃষক খুুশি। ক্ষেতের ভুট্টা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর রবি মৌসুমে এ উপজেলায় ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ৫৫০ হেক্টর যা আবাদে ছাড়িয়ে গেছে।

এবার প্রতি হেক্টর জমিতে খরচ ধরা হয়েছে ১লাখ ১০হাজার টাকা এবং ফলন প্রতি হেক্টরে ৪৫০ মণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কম খরেচে অল্প সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় কৃষক আমন এবং আলু তোলার পর রবি মৌসুমে ভুট্টা লাগাতে বেশ ঝুঁকে পড়েন। এতে কৃষক অতি সহজেই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। উচ্চ ফলনশীল ভুট্টার মধ্যে রয়েছে, পাইওনিয়ার ৩৩৫৫, এনকে ৪০, ৯৮৪, ৩৩৯, ২২৪, কৃষাণ, করস ইত্যাদি।

হরিপুর থানাপাড়া গ্রামের কৃষক মাইনুর বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমি ২ বিঘা জমিতে রবি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা আবাদ করে ১২০ মণ ভুট্টা পেয়েছি। বর্তমানে বাজারে ভুট্টার দামও ভালো। প্রতি বস্তা (৮২ কেজি) ভুট্টা ১ হাজার ৮২০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, এ বছর রবি মৌসুমে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ৫৫০ হেক্টর আবহাওয়া ভালো থাকায় তা ছাড়িয়ে গেছে। কৃষক এখন ওই সকল ভুট্টা মাঠ থেকে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে।

বাজারে ভুট্টার দাম ভালই পাচ্ছে কৃষক। খরিপ মৌসুমী ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫০০ হেক্টর। এরমধ্যে এখন পর্যন্ত আবাদ হয়েছে ৪ হাজার ২৫০ হেক্টর। মাঠপর্যায়ে  ভুট্টার পরিচর্যার বিষয়ে কৃষক কে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁয়ের হরিপুরে ভুট্টার বাম্পার ফলন দাম পেয়ে কৃষক খুশি

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

জবি মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন সেমিনার

পাবনার ভাঙ্গুড়ায় ভেজালদুধ ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা