ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ বিকাল

পাবনার ভাঙ্গুড়ায় ভেজালদুধ ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় ভেজালদুধ ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘদিন আঠালো জেলি ও কেমিক্যাল দিয়ে দুধ বানানোর অপরাধে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযুক্ত ব্যবসায়ী হলেন, উপজেলার সিংগাড়ী গ্রামের মৃত আ: গফুরের ছেলে ফারুক হোসেন।

গতকাল শুক্রবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার অষ্টমনিষা ইউপি’র সিংগারি গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন। অভিযানে ভেজাল দুধ তৈরির প্রায় ৩লাখ টাকা মূল্যের ২শ’ লিটার জেলি জব্দ করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, উপজেলার সিংগারি গ্রামের দুধ ব্যবসায়ী ফারুক হোসেন দীর্ঘদিন ভেজাল দুধ বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছা: রোমানা আক্তার রোমি, ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক অপূর্ব সরকার (নি:অ:) সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এসময় জব্দকৃত ভেজাল জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়। ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) বলেন, ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪তম বিসিএস নন-ক্যাডারে ১০১ জনের মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা দু’জনের যাবজ্জীবন

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বিগত ভোট চোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি - প্রতিমন্ত্রী শাহে আলম

ছেলে ও মেয়েদের ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

নওগাঁর মহাদেবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারিদের প্রশিক্ষণ