ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬ ০১:০২ এএম

পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

ছবি: সংগৃহীত, পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে আবারও টেস্ট সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। প্রায় পাঁচ বছর পর আসা এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল।

তিন ম্যাচের এই সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি লড়াইয়েও মুখোমুখি হবে। সিরিজ শেষ হতেই বাংলাদেশের সামনে পাকিস্তান। আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান টেস্ট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে, যা গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচের এই সিরিজ ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

আরও পড়ুন

সবশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সেই সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।

অন্যদিকে বাংলাদেশ-পাকিস্তানের সর্বশেষ টেস্ট ম্যাচটি হয়েছিল ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধসহ অন্যান্য ব্যয় মেটাতে ৮ হাজার কোটি ডলার প্রয়োজন : পেন্টাগন

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের মধ্যে তুমুল বিতর্ক

জনগণের ঐক্যের কাছে কোন ষড়যন্ত্র টিকবে না : সমাজকল্যাণ মন্ত্রী

যুদ্ধবিরতি মাঝেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫

টাঙ্গাইলে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা

টিএসসিতে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থক