নওগাঁর পোরশা প্রেস ক্লাবের সভাপতি ডিএম রাশেদ সা. সম্পাদক শহিদুল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সাংবাদিক ডিএম রাশেদ সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা প্রেস ক্লাবের ৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসাবে আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেয়েছেন তোফাজ্জল হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এম রইচ উদ্দীন, মোস্তাকিম বিল্লাহ, নাঈম উদ্দীন ও ইউসুফ আলী।
উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776351812.jpg)


_medium_1776346325.jpg)
_medium_1776344862.jpg)



