ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:৪২ দুপুর

বিপিসিতে বড় রদবদল

বিপিসিতে বড় রদবদল,ছবি: সংগৃহীত।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসিতে) একযোগে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংস্থাটির সচিব শাহিনা সুলতানার সই করা এক অফিস আদেশে প্রশাসনিক স্বার্থে তাদের বদলির নির্দেশনা দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদকে। বিপিসি’র ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়ে।

আরও পড়ুন

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপকের (বণ্টন ও বিপণন) দায়িত্ব দেওয়া হয়েছে। বিপিসির চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে সংস্থাটির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। বিপিসির অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর কবিরকে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ১৬ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করা হয়েছে বলে গণ্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ১৮৫ কোটি টাকা

দুই বছরের মধ্যে বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

৬০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিতেঅনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদের ছুটিতে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ, ঈদের দিন চলাচল বন্ধ

ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তি উর্বী