প্রাইভেটকারের চাপায় বৃদ্ধার মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেট কারের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালের দিকে কামরান মোল্লা নামে এক প্রাইভেট কার চালক তাদের বাসার অসুস্থ ম্যানেজারকে হাসপাতালে নিয়ে আসছিলেন। এ সময় পুলিশ ক্যাম্পের সামনে অসাবধানতাবশত অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে চাপা দিয়ে গাড়ির নিচে ফেলে জরুরি বিভাগের পার্কিংয়ে গাড়িটি থামান। আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করে চিৎকার করলে ওই গাড়ির চালক দ্রুত ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে যান। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনতিনি জানান, এই ঘটনায় গাড়িচালক ঢামেক পুলিশ ক্যাম্পে আটক রয়েছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1776341244.jpg)




