ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬ ০৫:০১ পিএম

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মো. মনির হোসেন (৩০), লাল চান (৩৬), তন্ময় ইসলাম ফারহান (২৯), মো. মামুন (৩৭), মো. খাইরুল ইসলাম (২৫), মো. ফাহিম (২৩), মো. হাসিব (২৩), মো. মেহেদী (২৪), মো. হোসেন রুবেল ওরফে রাব্বি (২৮), মো. ইব্রাহীম (৩৮), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইফতি (২৫), মো. রিপন হোসেন (৩৪), মো. ইমাম হোসেন (২৮), শেখ মো. তাজুল ইসলাম (৫৯), মো. শরীফুল ইসলাম (৪৮), মো. একরামুল হক (২০), মো. কাইয়ুম (২৪), মো. মিঠু (২৪), মো. হৃদয় (২৩), মো. মোজাম্মেল হোসেন (৩৩), মোসা. শাহনাজ বেগম, মো. মুন্না, মো. মিরন এবং মো. রুবেল মিয়া।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

আরও পড়ুন

তিনি জানান, বৃহস্পতিবার হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

মধ্যরাতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ

পরিকল্পিত স্ক্রিপ্ট বোঝার মগজ না থাকলে মগজে শান দিন: সারজিস

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যম সংস্কারে সরকার শুধু সহায়ক ভূমিকা নেবে: তথ্যমন্ত্রী