ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:০৫ বিকাল

রাজধানীর মোহাম্মদপুরে মিনিস্টার গ্যালারি’র যাত্রা শুরু

রাজধানীর মোহাম্মদপুর নুরজাহান রোডে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম “মিনিস্টার গ্যালারি । সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চন্দ্রিমা ফিটনেস ক্লাবের প্রেসিডেন্ট জনাব আমির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারি শো-রুমের ইনভেস্টর মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোরশেদুল ইসলাম এবং শো-রুম বিভাগের ডিভিশনাল ম্যানেজারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন— উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আমরা এসব পণ্য সুলভ মূল্যে নগদ এবং সহজ কিস্তিতে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করছি। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলছি। মিনিস্টার গ্যালারিতে MINISTER ও MYONE ব্র্যান্ডের পণ্য ছাড়াও বিশ্বখ্যাত ব্র্যান্ড Chigo এবং Skyworth ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হাউজহোল্ড পণ্য পাওয়া যাচ্ছে ।

আরও পড়ুন

সর্বশেষ সব অফার ও পণ্যের তথ্য জানতে ভিজিট করুন  www.ministerbd.com

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত