ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ রাত

আন্তর্জাতিক মানে ফিরবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম, দ্রুতই বগুড়াতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক মানে ফিরবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম, দ্রুতই বগুড়াতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে যদি কোন বঞ্চিত জেলা থাকে তার নাম বগুড়া। উন্নয়ন বঞ্চিত করে বগুড়া জেলাকে অনেক পিছনে ফেলে রাখা হয়েছে। উন্নয়ন বঞ্চিত এই জেলাকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বগুড়াতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়ার অবহেলিত সব ধরনের ক্রীড়া অবকাঠামো নতুনভাবে গড়ে তোলা হবে।

তিনি আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বগুড়া জেলাস্থ বিভিন্ন ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়াভাতা চালু করেছেন। খেলোয়াড়দের সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই কার্ড কার্যকর ভূমিকা রাখবে।

আগামী ২ মে সিলেটে দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশের ১২-১৪ বছরের কিশোর-কিশোরীরা আটটি ইভেন্টে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী বছর থেকে এই প্রতিযোগিতায় আরও খেলা সংযোজন করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলাকে প্রধানমন্ত্রী এতটাই গুরুত্ব দিয়েছেন যে, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে এই আটটি ইভেন্ট বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে। তখন ওই শিক্ষার্থীরা ডিভাইসে আকৃষ্ট হবে না।

আরও পড়ুন

মাদক থেকে দূরে রাখতে এই উদ্যোগ খুবই কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানদের তখন মাঠমুখী করে গড়ে তুলবেন, কারণ ওই খেলাধুলার বিষয়গুলোতেও তার সন্তানদের পাশ করতে হবে। তিনি আরও বলেন, যারা যে খেলার সাথে যুক্ত আছেন তাদের আর পিছন ফিরে তাকাতে হবে না, সরকার সকল খেলাকেই সমান গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে চান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আরও বলেন, আমার সাথে ক্রীড়া কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও আছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে শুধু ক্রিকেট স্টেডিয়াম নয়, তার পাশে যে ফুটবল মাঠ রয়েছে সেটিসহ পুরো জায়গাটিকে কাজে লাগিয়ে কীভাবে একটি ক্রীড়া কমপ্লেক্স করা যায় সে বিষয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এখানে এসব বাস্তবায়নে কাজ শুরু হবে।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়ামে তিনি উপস্থিত হলে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, কিন্তু নানা কারণে স্টেডিয়ামটিকে জরাজীর্ণভাবে ফেলা রাখা হয়েছে। বর্তমানে এই স্টেডিয়ামকে আইসিসি’র নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক মান হিসেবে গড়ে তোলা হবে এবং এই কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে। কারণ, এখানে নারী বিপিএল শুরুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এর প্রথম ধাপেই আটটি বিভাগ এবং (ফরিদপুর ও কুমিল্লা অঞ্চল), এই ১০টি জায়গায় প্রথম ধাপে এই স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এর মধ্যে রাজশাহী বিভাগের যে স্পোর্টস ভিলেজ সেটি বগুড়ায় নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী এর জন্য কমিটিও গঠন করে দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মানে ফিরবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম, দ্রুতই বগুড়াতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

কাল থেকে বাংলা একাডেমিতে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধ ভবনের প্লান পাসের চেষ্টা : ভুয়া পিএস গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে অতিরিক্ত বোঝাইয়ের কারণে উল্টে গেল ট্রাক, ট্রাকচালকসহ ৭ জন শ্রমিক প্রাণে রক্ষা

সিলেটে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার ,পাঠানো হয়েছে ছোটমণি নিবাসে