ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ রাত

যশোরে পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

যশোরে পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

যশোরের চৌগাছায় তেল পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল ও স্থানীয় সূত্র জানিয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন ‘আর এস ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের সিরিয়াল নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে তর্ক হয়। পরে তা দ্রুতই দুইপক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

ঘটনার বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি বলেন, যারা মারামারিতে জড়িয়েছে; তারা কেউ আমাদের দলের পদধারী নেতা নয়। তারা কর্মী। ছোট ঘটনা সাংবাদিকরা তিলকে তাল করছেন বলেও দাবি করছেন তিনি। আর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নান সাংবাদিক পরিচয় শুনে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন।

চৌগাছা থানার ওসি নুরুল আমিন বলেন, বিষয়টি দু’পক্ষের ভুল বোঝাবুঝি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মানে ফিরবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম, দ্রুতই বগুড়াতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

কাল থেকে বাংলা একাডেমিতে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধ ভবনের প্লান পাসের চেষ্টা : ভুয়া পিএস গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে অতিরিক্ত বোঝাইয়ের কারণে উল্টে গেল ট্রাক, ট্রাকচালকসহ ৭ জন শ্রমিক প্রাণে রক্ষা

সিলেটে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার ,পাঠানো হয়েছে ছোটমণি নিবাসে