বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধ ভবনের প্লান পাসের চেষ্টা : ভুয়া পিএস গ্রেপ্তার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় বিবিবহির্ভূতভাবে নির্মিত সাততলা ভবনের প্লান অনুমোদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিবের ভুয়া পরিচয় দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ঢাকার সাভার উপজেলার সিটি কলেজের সামনে থেকে সৌহার্দ্য সাজিদ ওরফে আবিরকে (২৪) গ্রেফতার করা হয়।
জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মাস্টারপাড়ার জাহাঙ্গীর আলম রোড়ের মোড়ে মৃত শাহাদত আলীর ছেলে আবু জাফর ইকবাল প্রায় চার বছর আগে ২০২২ সালে ছয়তলা একটি ভবন নির্মাণের জন্য পৌরসভায় কাজের অনুমোদনসহ প্লান অনুমোদনের আবেদন করেন। গতকাল সোমবার পৌরসভার উপ-প্রকৌশলী তাজুল ইসলাম খন্দকার জানান, তার দাখিলকৃত প্লানটি নিয়ম অনুসরণ করে করা হয়নি। ফলে তা সংশোধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য তাকে পত্র প্রেরণ করা হয়।
আবেদনকারী সরকারি চাকরিজীবী (র্যাব) হওয়ায় অনুমোদন ছাড়াই নিজের প্রতিষ্ঠানের ক্ষমতাবলে ভবন নির্মাণ শুরু করেন। একপর্যায়ে পৌরসভা থেকে তাকে একাধিকবার অনুমোদনবিহীন ভবনটি নির্মাণ বন্ধ রাখার জন্য লিখিতভাবে জানানো হলেও, তিনি কোনো নোটিশের তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রাখেন। সম্পূর্ণ অবৈধ এবং বিধিবহির্ভূত অষ্টমতলা পর্যন্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করেন তিনি। এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেন।
তিনি আরও বলেন, পৌরসভার মাসিক সাধারণ সভায় ইমারত নির্মাণ আইন ও স্থানীয় সরকার প্রকৌশল আইন বিধি মোতাবেক অবৈধ নির্মিত ইমারতটি ভাঙার সিদ্ধান্তও হয়। ইমারত অপসারণ কার্যক্রমে আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার লক্ষ্যে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে পত্রও প্রেরণ করা হয়।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বিনাঅনুমতিতে নির্মাণাধীন অবৈধ বহুতল ইমারত ভেঙে অপসারণ করার বিষয়ে অবগত করে আবু জাফর ইকবালকে পত্রও প্রেরণ করেন। একই সাথে অবৈধ নির্মিত ইমারত পৌরসভা কর্তৃক ভাঙার কার্যক্রমের যে পরিমাণ অর্থ ব্যয় হবে তাকে বহনের বিষয়ে অবগত করা হয়। জনবল সংকট ও ভাঙার প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকায় ভবনটি অপসারণ করা সম্ভব হয়নি।
আরও পড়ুনআবু জাফর ইকবাল এর মাঝেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির পরিচয়ে পৌরসভায় ফোন দিয়ে ভবনটির প্লান অনুমোদনের জন্য চাপও দিতে থাকেন। এদিকে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় অবৈধভাবে ভবন নির্মাণের কাজটি সমাপ্ত করেন।
অবশেষে গত মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক শাহরুখ খানকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়া পরিচয় দিয়ে বিধিবহির্ভূত ওই সাততলা ভবনের প্লান অনুমোদন দেওয়ার কথা বলা হয়।
এই ঘটনায় ওই তদবিরকারী সৌহার্দ্য সাজিদ ওরফে আবিরকে (২৪) ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজিব তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভুয়া পরিচয়দানকারী স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিবের ওই মোবাইল নাম্বারের সূত্র ধরে তাকে শনাক্তসহ অবস্থান নিশ্চিত করেন। এক পর্যায়ে ঢাকার সাভার উপজেলার সিটি কলেজের সামনে থেকে সৌহার্দ্য সাজিদ ওরফে আবিরকে গ্রেফতার করা হয়। সে বগুড়া শহরের মালগ্রাম এলাকার আমিনুল ইসলামের ছেলে।
থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সৌহার্দ্য সাজিদ ওরফে আবিরকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। উল্ল্যেখ্য, এ সংক্রান্তে গতকাল সোমবার দৈনিক করতোয়ার ৫ম পাতায় ‘দুপচাঁচিয়া পৌর প্রশাসককে ফোন স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিবের ভুয়া পরিচয়ে বিধিবহির্ভূত প্লান অনুমোদনের তদবির’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
মন্তব্য করুন


_medium_1776093316.jpg)

_medium_1776092398.jpg)

_medium_1776092031.jpg)
_medium_1776093339.jpg)
