ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৮:৩২ রাত

জয়পুরহাটে জুলাই হত্যা মামলার আসামি ৬ আ’লীগ নেতার আত্মসমর্পণ

জয়পুরহাটে জুলাই হত্যা মামলার আসামি ৬ আ’লীগ নেতার আত্মসমর্পণ

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে জুলাই হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের ৬ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক নিশিত কুমার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলো, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপির সাবেক চেয়ারম্যান জিহাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, ওয়ালিউজ্জামান বাপ্পি, ইউপি সদস্য শফিকুল ইসলাম।

 আদালত সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

পরে আদালতের নির্দেশে তাদেরকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি এড. শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে জুলাই হত্যা মামলার আসামি ৬ আ’লীগ নেতার আত্মসমর্পণ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যেকোনও সময় শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ২ জন গ্রেফতার

মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর

ম্যাচ শেষে ফেরার পথে ডাকাতের গুলিতে ফুটবলারের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরের বনানী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা