ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ রাত

মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর

মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সানা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ওই গ্রামের আরাফাত হোসেনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ ট্রলি ও ‘হল্লাগাড়ি’ ব্যবহার করে ধুলিহর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত বেতনা নদী খননের সরকারি মাটির স্তূপ রাতের আঁধার এবং দিনের বেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে নদী পুনরায় ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

এলাকাবাসী জানান, মাটিবাহী ট্রাক্টর ও অবৈধ ট্রলিগুলো গ্রামের সরু রাস্তায় বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে ধুলোবালিতে জনস্বাস্থ্য যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি শিশু ও বৃদ্ধদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ঘটনার দিন সকালে ওমর ফারুক বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেলো তিন বছরের শিশুর

ম্যাচ শেষে ফেরার পথে ডাকাতের গুলিতে ফুটবলারের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরের বনানী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা

১৭ মিনিটে ৩ গোল, চেলসিকে উড়িয়ে ম্যানচেস্টার সিটির জয়

আশা ভোঁসলের যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি

বগুড়াকে যানজটমুক্ত করতে প্রকল্প গ্রহণে বুয়েটের প্রতিনিধিদলের সড়ক পরিদর্শন