ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত

ম্যাচ শেষে ফেরার পথে ডাকাতের গুলিতে ফুটবলারের মৃত্যু

খেলা শেষ করে টিম বাসে করে ফিরছিলেন ফুটবলাররা। ওই বাসকে লক্ষ্য করে একদল ডাকাত। বিপদ আঁচ করতে পেরে বাসকে পেছনে নেওয়ার চেষ্টাও করেন চালক। যেন নিরাপদ জায়গায় নিতে পারেন ফুটবলারদের। কিন্তু এর মধ্যেই গুলি ছোঁড়ে ডাকাতদলের এক সদস্য। আর তাতেই প্রাণ গেছে এক ফুটবলারের।

ঘটনাটি ঘটেছে ঘানা প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির ফুটবলারদের সাথে। সতীর্থরা প্রাণে বাঁচলেও ফ্রিমপংয়ের নিথর দেহ ফিরেছে বেরেকুম চেলসিতে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১২ এপ্রিল)। 

ডাকাতের বুলেট গিয়ে বিদ্ধ হয় ক্লাবটির উইঙ্গার ডমিনিক ফ্রিমপংয়ের শরীরে। পরে ২০ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো গেল না। গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘানা প্রিমিয়ার লিগে কাল সামারটেক্সের বিপক্ষে ম্যাচ ছিল বেরেকুম চেলসির। ম্যাচটি তারা ১-০ গোলে হেরেছে।

আরও পড়ুন

খেলা শেষে ফেরার পথে গোয়াসা-বিবিয়ানি সড়কে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে চেলসির খেলোয়াড়দের বহনকারী বাসটি। ডাকাতদলের কাউকে ঘানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পেরেছে কি না, সেই ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এ ঘটনায় ঘানার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এক বিবৃতিতে লিখেছে, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর সংবাদে জিএফএ গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই বিয়োগান্ত ঘটনা পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। জিএফএ তার সতীর্থ, ম্যানেজমেন্ট ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে ফেরার পথে ডাকাতের গুলিতে ফুটবলারের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরের বনানী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা

১৭ মিনিটে ৩ গোল, চেলসিকে উড়িয়ে ম্যানচেস্টার সিটির জয়

আশা ভোঁসলের যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি

বগুড়াকে যানজটমুক্ত করতে প্রকল্প গ্রহণে বুয়েটের প্রতিনিধিদলের সড়ক পরিদর্শন

শাবিপ্রবির প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ফি ৬০০ টাকা