বিকেল সাড়ে ৩টার দিকে মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়।
এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার উসমান আলী।
আরও পড়ুন
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে গাড়িতে ফেরি করে পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে একজন নিহত হয়েছেন।
আজ রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উসমান আলী শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি (হকারি) করে পণ্য বিক্রি করতেন।
বিকেল সাড়ে ৩টার দিকে মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়।
এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার উসমান আলী।
আরও পড়ুনকালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাপারে নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাস চিহ্নিত করা হয়েছে।
মন্তব্য করুন