ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৩:৪৭ দুপুর

রোনালদোর গোলে টানা জয়ের রেকর্ড গড়ল আল নাসর

রোনালদোর গোলে টানা জয়ের রেকর্ড গড়ল আল নাসর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে নিজেদের ক্লাব ইতিহাসে রেকর্ড গড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের আল নাসর। শনিবার আল আখদুদের মাঠে তারা ২-০ গোলে জিতেছে। তাতে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে তারা। ক্লাবের ইতিহাসে এটাই সর্বোচ্চ। দলের ইতিহাস গড়ার দিনে একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। 

আল নাসর ২০১৩-১৪ মৌসুমের আগের রেকর্ড ভেঙেই নতুন ইতিহাস তৈরি করেছে। সেবার জিতেছিল টানা ১৩ ম্যাচ। এবার সেই রেকর্ড ছাড়াতে ম্যাচের ১৫ মিনিটে কাছ থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। 

এটি চলতি মৌসুমে পর্তুগিজ তারকার ২৪তম গোল। লিগের সর্বোচ্চ গোলদাতা আল-আহলির ইভান টোনির চেয়ে অবশ্য তিন গোল পিছিয়ে তিনি। আল নাসর ব্যবধান দ্বিগুণ করে দ্বিতীয়ার্ধের শুরুতে। কিংসলে কোমানের হেড পোস্টে লেগে ফিরে আসলে তা কাজে লাগিয়ে কাছ থেকে গোল করেন জোয়াও ফেলিক্স।

আরও পড়ুন

২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল-নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে তারা পাঁচ পয়েন্ট এগিয়ে, হাতে রয়েছে আরও ছয়টি ম্যাচ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

খুলনায় ভাড়া বাসা থেকে নানী-নাতির লাশ উদ্ধার

বর্জ্যের এআই ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

দায়িত্বে অবহেলায় ঢাকা সিটির আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর