ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০২:২৪ দুপুর

আজ সকালে দেশে আবারও ভূমিকম্প অনুভূত

আজ সকালে দেশে আবারও ভূমিকম্প অনুভূত, ছবি: সংগৃহীত।

পাঁচ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট ও এর আশপাশের এলাকায়। আজ রোববার সকাল ৯টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩।
গত ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় বেলা ২টা ৪৮ মিনিটে কম্পনটি হয় এবং সিলেটসহ আশপাশের অঞ্চলেও তা অনুভূত হয়।

সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, হঠাৎ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সকালে দেশে আবারও ভূমিকম্প অনুভূত

নাটোরের গুরুদাসপুরে দুই সহকারী অধ্যাপকের নামে কাফনের কাপড়! 

রংপুরে তেল নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

পরপারে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে

৫০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলের রেকর্ড বায়ার্নের

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন