ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০২:০৫ দুপুর

পরপারে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে

পরপারে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে। আজ রোববার (১২ এপ্রিল) তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আনন্দ ভোঁসলে জানান, সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শিল্পীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে, শনিবার (১১ এপ্রিল) শারীরিক অসুস্থতার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোঁসলেকে। তার নাতনি জানাই ভোঁসলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন

আট দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় ছিলেন আশা ভোঁসলে। ‘পিয়া তু আব তো আজা’, ‘কজরা মোহাব্বত ওয়ালা’, ‘রঙ্গিলা রে’ এবং ‘দিল চিজ কিয়া হ্যায়’ এর মতো অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলতি বছরের ৮ সেপ্টেম্বর তার ৯৩ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালের মারাঠি চলচ্চিত্র মাঝা বাল-এ ‘চলা চলা নাভ বালা’ গানটির মাধ্যমে তার সংগীতজীবন শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে নাচের গানের গায়িকা হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে গজল ও শাস্ত্রীয় সংগীতেও দক্ষতা প্রমাণ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপারে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে

৫০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলের রেকর্ড বায়ার্নের

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

ইরানকে সামরিক সহায়তার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন

নতুন স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও জয়হীন মায়ামি

বগুড়ার শাজাহানপুরে চলন্ত বাসে আগুন