ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ১২:০২ দুপুর

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা, ছবি: সংগৃহীত।

খুলনায় তাঁতী দলের নেতা সোনামিয়াকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় ঘটনাটি ঘটে।খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জব্বার সরদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুন

স্থানীয়রা বলেন, তিনি নিজ দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হামলাকারীদের মধ্যে দুজন মাস্ক পরা ছিলেন এবং অপরজন হেলমেট পরিহিত ছিলেন। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে

নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন বাড়ি পাচ্ছে ফেনীর নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবার

আজ ঢাকাসহ ৪ সিটিতে দেয়া হবে হামের টিকা 

এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান