ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ১১:২৩ রাত

বৈশাখের আগমনে রংপুরের আড়তসহ বাজারে ইলিশ মাছে নাভিশ্বাস

বৈশাখের আগমনে রংপুরের আড়তসহ বাজারে ইলিশ মাছে নাভিশ্বাস

রংপুর জেলা প্রতিনিধি : বৈশাখ উপলক্ষে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন  বৃহত্তম মাছ আড়তে ইলিশের বাজার জমে উঠেছে। সেই সাথে সিটি বাজারের পশরা সেজেছে ইলিশ মাছের। বৈশাখের আগমনে রংপুরের আড়তসহ বাজারে ইলিশ মাছে নাভিশ্বাস উঠেছে। মাছ আড়ত ঘুরে দেখা গেছে, বিভিন্ন জাতের মধ্যে বরিশালের ইলিশ, কক্সবাজারের ইলিশ ও চট্টগ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে।

মাছের বর্তমান বাজার ছোট ইলিশ কেজি প্রতি ৭০০ থেকে ৮৫০ পর্যন্ত মুল্য। বড় ইলিশ কেজি প্রতি ২ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে। মাছ কিনতে যাওয়া গৃহিনী সানজিদা ইসলাম জানান, আসলে পহেলা বৈশাখে ইলিশ খেতে হবে তার মানে নেই তবে মন মানে না।

বাংলা সংস্কৃতিতে নববর্ষ এলেই পান্তা ইলিশ না হলে মনে হয় কি যেন বাদ গেল। দেশেই ইলিশ মাছ হয় অথচ এত দাম হলে কিভাবে আমরা খাব।  আমদানির ঝামেলা নেই তারপরেও আমরা কিনতে পারি না। খুবই দুঃখজনক।

আরও পড়ুন

রংপুর মৎস আড়ত ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন জানান, রংপুরে ইলিশের আমদানী বর্তমানে খুবই কম। মানুষের চাহিদা আনুযায়ী মাছ খুবে কম আসছে। আসলে এটা ইলিশের সিজন না। বর্তমানে জ্বালানী তেলের সংকটের কারণে মাছ আমদানী খুব কম হচ্ছে।

রংপুর মৎস আড়ত ব্যাবসায়ী সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ হকিকুল ইসলাম হকি জানান, বর্তমানে সাগরে ইলিশ ধরা নিষেধ এই কারণে ইলিশের আমদানী কম। মাছের বাজার গত মাস আগে যা ছিল বর্তমানেও তাই আছে। বৈশাখ উপলক্ষে ইলিশের দাম খুব একটা বাড়ে নাই। ইলিশ ব্যবসায়ী মোঃ রোমান জানান, ১লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের আমদানী খুব কম। এই কারণে এবার মানুষের চাহিদা পুরণে কষ্ট হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্ণাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বগুড়ার সোনাতলায় মৌমাছির কামড়ে গৃহবধু আহত

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২টি কিডনিই বিকল শিশু সামির বাঁচতে চায়