ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ১০:০৮ রাত

বগুড়ার শেরপুরে আগুন লেগে বাড়ি পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে আগুন লেগে বাড়ি পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে খন্দকারটোলা এলাকায় ভয়াবহ আগুনে আব্দুল লতিফ নামের এক ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে ঘরের সকল আসবাবপত্র, টকাসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশী ওমর আলী, লুনাসহ আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

এসময় বাড়ির ভেতরে অবস্থান করছিলেন আব্দুল লতিফের ছেলে ধান-চাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। তিনি ধান কেনার জন্য বাড়িতে প্রায় ২০ লাখ টাকা রেখেছিলেন। আগুনে সেই টাকা, ফ্রিজ, টিভি, গহনা, আলমারি, জামা-কাপড় এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

আব্দুল লতিফের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আজাদ জানান, দুপুরে তিনি বাড়িতে খাবারের জন্য গিয়ে স্ত্রীকে খাবার দিতে বলার পরই ঘরের ভেতরে আগুন দেখতে পান। তার উপস্থিতিতেই আগুনের সূত্রপাত ঘটে বলে তিনি উল্লেখ করেন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

আগুন লাগার খবর পেয়ে জেলা বিএনপি নেতা আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কাউসার আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে আগুন লেগে বাড়ি পুড়ে ছাই

বগুড়ার হোটেল নাজ গার্ডেনের পরিচালনা পর্ষদ গঠন

স্বরলিপির যে গানে শতভাগ সন্তুষ্ট সুরকার মিল্টন খন্দকার

আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার তিন

ছেলেকে খুঁজে পেতে কিংবদন্তী নায়িকা নাসিমা খানের অনুরোধ

বগুড়ার শেরপুরে অশ্লীল ভিডিও ধারণ করায় মামলা