ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৯:৪২ রাত

ফুলবাড়ীয়ায় ট্রান্সফরমারে ঝুলেছিল পিডিবির লাাইনম্যানের মরদেহ

ফুলবাড়ীয়ায় ট্রান্সফরমারে ঝুলেছিল পিডিবির লাাইনম্যানের মরদেহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি ট্রান্সফরমারে ফিউজ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে হেলাল উদ্দিনের (৫২) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সড়কের লক্ষীপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লাইনম্যান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পিডিবির আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর।

আরও পড়ুন

বিদ্যুৎ বিভাগ জানায়, হেলাল উদ্দিন মূলত উপজেলার দেওখোলা ইউনিয়নের লাইনগুলো দেখাশোনা করেন। শনিবার দুপুরে দেওখোলা যাওয়ার সময় হেলাল উদ্দিনকে লক্ষীপুর বাজারের ট্রান্সফরমারের ফিউজটি কেটে যাওয়ায়, লাগিয়ে যেতে অনুরোধ করা হয়েছিল। তাই তিনি ওই এলাকায় ট্রান্সফরমারের ফিউজটি লাগাচ্ছিলেন এবং এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় স্থানীয় কয়েকজন দেখতে পান; হেলাল ট্রান্সফরমারে ঝুল আছে। স্থানীয়দের সহযোগিতায় হেলালকে নিচে নামিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।

আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর বলেন, হেলাল আমাদের বেসরকারি লাইনম্যান (হেলপার)। আজকে ফিউজ লাগানোর বিষয়টি আমি অবগত নই। আমাদের অফিসের অন্য কারো সঙ্গে হয়তো বা যোগাযোগ করে কাজ করছিল। ওই সময় লাইন বন্ধ ছিল। পল্লী বিদ্যুতের সঙ্গে আমাদের একটা লাইন ক্রস আছে সেখান থেকে শর্টসার্কিট হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

ফুলবাড়ীয়ায় ট্রান্সফরমারে ঝুলেছিল পিডিবির লাাইনম্যানের মরদেহ

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ, ডিলারকে জরিমানা

তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই : জামায়াত আমির

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে ভটভটির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ফেরিতে ওঠার সময় ট্রাক নদীতে, প্রাণ গেল যুবকের