ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ রাত

লাকসামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লাকসামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার লাকসামের খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ এতিমখানা ও মাদরাসার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শিশুরা হলো- লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) ও একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।

আরও পড়ুন

স্থানীয়রা জানায়, লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকার আরাফাত ও ইয়াছিন খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সাড়ে ১২টার দিকে এতিমখানা মাদরাসার এক শিক্ষক অজু করতে গেলে দুজনের মরদেহ ভাসতে দেখে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ওসি মাকসুদ আহম্মেদ বলেন, স্থানীয়দের থেকে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে এক মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়া শহর এখন মশার দখলে, অতিষ্ঠ শহরবাসী

ফরিদগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে অটোরিকশা চালকের বিষপানে আত্মহত্যা

ঢাকার দুই সিটিসহ ৪ সিটিতে হামের টিকাদান শুরু রোববার

পানি বাড়ায় বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর ফিরেছে নাব্যতা