ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৫৫ রাত

খোকসায় প্রকাশ্য বাজারে যুবককে দুর্বৃত্তদের গুলি

খোকসায় প্রকাশ্য বাজারে যুবককে দুর্বৃত্তদের গুলি

কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ এবং এক রং মিস্ত্রি পিটুনিতে গুরুতর আহত হয়েছেন। 

আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজারে জনসমক্ষে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- হিজলাবট গ্রামের জাহিদ হোসেনের ছেলে রিয়াজ (২২) এবং দেবিনগর গ্রামের ময়েন আলীর ছেলে রং মিস্ত্রি আশরাফুল (৩৫)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুলিবিদ্ধ রিয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত রিয়াজের স্বজনরা জানান, ঘটনার সময় হিজলাবট বাজারের একটি কাঠের ফার্নিচারের দোকানে রিয়াজ ও আশরাফুল কথা বলছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত জনসমক্ষে তাঁদের ওপর হামলা চালায়। রিয়াজ জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা নির্বিঘ্নে এলাকা ত্যাগ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুক্তাদির হাসান জানান, রিয়াজের শরীরের ডান পাশ দিয়ে একটি গুলি ঢুকে পেটের সামনের দিকে চামড়ার নিচে আটকে রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আহতরা এবং হামলাকারীরা একই চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর সদস্য। অভ্যন্তরীণ কোন্দল বা কথা কাটাকাটি থেকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোকসায় প্রকাশ্য বাজারে যুবককে দুর্বৃত্তদের গুলি

কবি চিতাবাঘ দেখতে সপরিবারে নাটকপাড়ায় প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বিমানবন্দরে ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোচালক নিহত

সরবরাহ স্বাভাবিক হলেও নির্ধারিত দামের চেয়ে বেশিতে কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

বগুড়ায় শুরু হল মোসলেম স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট