বগুড়ার দুপচাঁচিয়ায় প্রবাসীর স্ত্রীকে মারপিটের অভিযোগ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নে খলিশ্বর গ্রামে তুচ্ছ ঘটনায় প্রবাসী জাহিদুল ইসলামের স্ত্রী মাজেদা বিবিকে (৩৭) মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার মাজেদা বিবি বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের খলিশ্বর গ্রামের জাহিদুল ইসলাম সৌদি আরব অবস্থান করছেন। একমাত্র ছেলে মুক্তার হোসেন (২২) কুয়েত প্রবাসী। মাজেদা বিবি একাই গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন গত শুক্রবার সকালে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুস সালাম শাহ ও তার স্ত্রী বুলবুলি ওরফে বুলির সাথে মাজেদা বিবির কথা কাটাকাটি হয়।
পরে বিষয়টি মিমাংসাও হয়। পরে এর জের ধরেই আব্দুস সালাম শাহ ও তার স্ত্রী বুলবুলিসহ আরো ছয়জন মহিলা তার বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে প্রবেশ করেন। এসময় মাজেদা বিবি বাধা দিলে তারা ওড়না দিয়ে তার মুখ বেঁধে এলোপাথারি মারপিট করেন।
আরও পড়ুনএ ঘটনায় ওই দিন রাতেই মাজেদা বিবি বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, অভিযোগটি তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

_medium_1775917128.jpg)

_medium_1775916156.jpg)
_medium_1775915682.jpg)
_medium_1775915012.jpg)



