বগুড়ায় এসআর গ্রুপ মোসলেম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
স্পোর্টস রিপোর্টার : এক্স ক্রিকেটারস বগুড়ার আয়োজনে এসআর গ্রুপ মোসলেম স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আসিফ রব্বানী।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন-বগুড়া ডিএসএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এম আর সিদ্দিক লেমন, রিভোর ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, নর্দান স্ক্রিন ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান, ল্যান্ড সেল’র চেয়ারম্যান এমদাদ আহমেদ বাবু, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খাজা আবু হায়াত হিরু, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, টুর্নামেন্ট কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, শাহেদুল ইসলাম রবি, হাদিয়া জামান শিশির, মারুফ হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বগুড়ার ইনডিপেনডেন্ট ক্রিকেট টিম ৭ উইকেটে রংপুর ইয়ং ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। রংপুর ইয়ং ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ঋতু ৪১ এবং শিহাব ২৪ রান করেন। ইন্ডিপেন্ডেন্ট’র বলার নাহিদ ৪টি এবং আবির তিনটি উইকেট লাভ করেন।
আরও পড়ুনইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট টিম ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯৭ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাঈদ ৩৩ এবং আবির ৩১ রান করেন। ইয়ং ক্রিকেট ক্লাবের শিহাব দু’টি উইকেট লাভ করেন। ইনডিপেনডেন্ট ক্রিকেট টিমের আবির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ার ছিলেন সাজু ও ফিরোজ।
মন্তব্য করুন

_medium_1775922553.jpg)

_medium_1775922315.jpg)

_medium_1775922029.jpg)

