বগুড়ার শেরপুরে অশ্লীল ভিডিও ধারণ করায় মামলা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় গোপনে এক ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পৌরশহর থেকে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া দু’জনই স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আল আমিন জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী শুক্রবার রাতে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলায় এরশাদ শিকদার, কৌশিক ও সুরাইয়া নামের তিনজনকে আসামি করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর প্রেমের সম্পর্কের জেরে এরশাদ ভুক্তভোগী কিশোরীকে শহরের একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে তার অজান্তেই অশ্লীল ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে ভুক্তভোগী কিশোরীকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করার পাশাপাশি হুমকি দিয়ে বলা হয়, টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। টাকা না পেয়ে গত ২৭ মার্চ ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে পর্নোগ্রাফি আইনে শেরপুর থানায় মামলা করেন।
আরও পড়ুনশেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, মামলার সব আসামিই শেরপুর পৌর শহরের বাসিন্দা। দু’জনকে গ্রেফতার করা হয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1775922315.jpg)

_medium_1775922029.jpg)




