ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৪:৫৪ দুপুর

পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এনব জব্দ করা হয়।

জানা যায়, পানছড়ির সীমান্তে একটি বিজিবি টহলদল দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়।

এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

আরও পড়ুন

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলবে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেটেব বগুড়া জেলার শাখার উদ্যোগে গোকুলে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ 

বসুন্ধরা সিটিতে যুবকের মৃত্যুর রহস্য উন্মোচন: কারণ ‘মানসিক হতাশা’

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

ভারতে বিষাক্ত মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

নার্স রূপে ফিরছেন কঙ্গনা

পিরোজপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ