পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এনব জব্দ করা হয়।
জানা যায়, পানছড়ির সীমান্তে একটি বিজিবি টহলদল দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়।
এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলবে বলে জানান।