ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৪:০৭ দুপুর

পূর্ণিমাকে চিঠি পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান

পূর্ণিমাকে চিঠি পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে তিনি এমন তথ্য জানান।

পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছাস্বরূপ সেই চিঠিটি দিয়েছিলেন তারেক রহমান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন।

তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এ উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। পূর্ণিমা আরও বলেন, তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন। 

আরও পড়ুন

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে এ শোতে অভিনেত্রী তার জীবনের আরও নানা বিষয় শেয়ার করেছেন উপস্থাপক রুম্মান রশীদ খানের সঙ্গে। তিনি জানিয়েছেন, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং ‘প্রেশার কুকার’ সিনেমায় তিনি অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’ সিনেমায় সাইনও করেছিলেন তিনি। কেন তিনি এ দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন পডকাস্টে।

অভিনেত্রী আরও জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’র নায়িকা হিসেবে তিনি পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিল না। অন্য এক নায়িকা সিনেমাটি করেননি বলে পূর্ণিমাকে কাস্ট করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণিমাকে চিঠি পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপত্তার কারণে দুর্নীতি মামলার শুনানি পেছাতে চায় নেতানিয়াহু

পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা!

সুস্থ মোজতবা খামেনি ভার্চুয়ালি অংশ নিচ্ছেন গুরুত্বপূর্ণ বৈঠকে : রয়টার্স

সাকিবকে ফেরাতে যে শর্ত দিলেন বাশার

হরমুজ প্রণালিতে ফেলে রাখা মাইন খুঁজে পাচ্ছে না ইরান