হরমুজ প্রণালিতে ফেলে রাখা মাইন খুঁজে পাচ্ছে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি বন্ধে মাইন পেতেছিল ইরান। তবে সেই মাইনগুলো এখন খুঁজে পাচ্ছে না দেশটি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মাইনগুলো খুঁজে না পাওয়ায় হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য পুরোপুরি খুলে দিতে পারছে না তেহরান। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয় এই সংকীর্ণ পথ দিয়ে। এই জটিলতা এখন ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকেও কঠিন করে তুলছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পরপরই ইরান ছোট নৌকা ব্যবহার করে হরমুজ প্রণালিতে মাইন পাতে।
মার্কিন কর্মকর্তারা বলেন, কোথায় কোথায় মাইন রাখা হয়েছে তার পুরো হিসাব রাখা হয়নি। আবার কিছু মাইন এমনভাবে রাখা হয়েছিল যেগুলো সরে যেতে পারে। ফলে এখন সব মাইনের অবস্থান নিশ্চিতভাবে জানা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুনএরআগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর সতর্ক করে দেয়, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো সমুদ্রমাইনের সঙ্গে সংঘর্ষে পড়তে পারে। তবে, টোল প্রদানকারী জাহাজগুলোর যাতায়াতের জন্য তারা আরেকটি পথ খোলা রেখেছিল। সূত্র : নিউ ইয়র্ক টাইমস
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








