ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬ ০৩:২৯ পিএম

ফটোগ্রাফারের ক্যামেরা ভাঙলেন মেসি!

ফটোগ্রাফারের ক্যামেরা ভাঙলেন মেসি!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিয়ামি তারকা লিওনেল মেসি শট নিতে প্রস্তুত হলেই গোলপোস্টের পেছনে থাকা ফটোগ্রাফারদের দুটি সুযোগ থাকে, একটি হলো দারুণ ছবি পাওয়া আর অন্যটি বলের খুব কাছাকাছি চলে যাওয়া। ইন্টার মায়ামির অনুশীলনে এক ফটোগ্রাফারের ক্ষেত্রে ঘটেছে দ্বিতীয় ঘটনাটিই।

নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ নিয়ে এমনিতেই আলোচনায় ইন্টার মিয়ামি। তবে এবার অনুশীলনের এক মুহূর্তে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মেসি। তার নেওয়া এক শক্তিশালী শট তৈরি করে এক অপ্রত্যাশিত ঘটনা, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শটটি যায়নি প্রত্যাশিত লক্ষ্যে। গোলপোস্টের দিকে না গিয়ে বলটি দিক পরিবর্তন করে কয়েক মিটার দূরে থাকা এক ফটোগ্রাফারের ক্যামেরায় গিয়ে লাগে। শটের শক্তি এতটাই বেশি ছিল যে ক্যামেরার লেন্স ক্ষতিগ্রস্ত হয়, যা দেখে হতবাক হয়ে যান ওই ফটোগ্রাফার।

আরও পড়ুন

সেই মুহূর্তে কাছাকাছি থাকা এক রিপোর্টার ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। ছবিতে দেখা যায়, বলটি সরাসরি ক্যামেরায় আঘাত করছে এবং এরপর ফটোগ্রাফার বুঝতে পারছেন যে ম্যাচ শুরুর আগেই তার কাজের প্রধান সরঞ্জামটি অচল হয়ে গেছে।খুব একটা দেখা যায় না এ ধরনের ঘটনা। এমনকি মেসির মতো তারকার আশপাশেও। সাধারণত তার অনুশীলনে অচি চমকপ্রদ সব ফুটবল মুহূর্তের সাক্ষী হওয়া যায়। তবে এবার ঘটনাটি হয়ে থাকল ভিন্ন এক স্মৃতি, ইন্টার মিয়ামির অনুশীলনের আরেকটি ব্যতিক্রমী গল্প হিসেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ