ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ১০:১৯ রাত

বগুড়ার শেরপুরের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় দুই পক্ষের হাতাহাতি

বগুড়ার শেরপুরের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় দুই পক্ষের হাতাহাতি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপর ভাদড়া গ্রামে ৭০ বছরের পুরনো একটি রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গ্রামের উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে এই হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। রাস্তা নিয়ে বিরোধের জেরে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার আগে থেকেই উপর ভাদড়া গ্রামের ওই রাস্তাটি সাধারণ মানুষ চলাচলের জন্য ব্যবহার করে আসছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে হঠাৎ করেই মৃত হায়দার আলীর স্ত্রী পারুল বেগম রাস্তার মাঝখানে বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেন। দুপুরে উত্তর পাড়ার লোকজন রাস্তা থেকে বেড়া সরিয়ে ফেলতে বললে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরুর একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, দীর্ঘ সাত দশক ধরে ব্যবহৃত এই রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এ নিয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পারুল বেগম বলেন, রাস্তাটি আমার নিজস্ব রেকর্ডকৃত জমির ওপর দিয়ে গেছে। জনগণের চলাচলের কথা বিবেচনা করে আমি ৩ ফুট জায়গা দিতে চেয়েছি। কিন্তু আমার সম্পূর্ণ জমি আমি রাস্তা হিসেবে ব্যবহার করতে দেব না।

আরও পড়ুন

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ ব্যাপারে জানান, রাস্তা বন্ধের বিষয়টি তিনি শুনেছেন। জনসাধারণের চলাচলের পথ সুগম করতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় দুই পক্ষের হাতাহাতি

চিকিৎসাসেবার ‘হাব’ হবে উত্তরের জেলা নীলফামারী : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

জয়পুরহাটের কালাইয়ে তেলসহ দুই কালোবাজারি আটক, ২০ লিটার জব্দ, ৬০ লিটার লুট

বগুড়ার শেরপুর-ধুনটে শুরু হচ্ছে ক্রিকেট প্রতিভা অন্বেষণ

কুরিয়ার সার্ভিসের পরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি