ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৫ বিকাল

বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশ

বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশ

স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ। তবে এই হিসাবে পোস্টাল ব্যালট যুক্ত করা হয়নি। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছিল ৭১ দশমিক ১৫ শতাংশ।

বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন প্রার্থী।

তারা হলেন-বিএনপি’র ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ফুলকপি প্রতীকের আল আমিন তালুকদার।

আরও পড়ুন

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশ

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

রাহুলের মৃত্যুতে ৫ জনের বিরুদ্ধে সমন জারি

গাইবান্ধার পলাশবাড়ীতে পেট্রোল পাম্পে যুবকের ছুরিকাঘাতে আহত ৩

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ

নাঙ্গলকোটে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা