ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫৭ রাত

সিরাজগঞ্জে ফুয়েল কার্ডে সিরাজগঞ্জের পাম্পগুলোতে ফিরেছে স্বস্তি

সিরাজগঞ্জে ফুয়েল কার্ডে সিরাজগঞ্জের পাম্পগুলোতে ফিরেছে স্বস্তি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে ‘নো ফুয়েল কার্ড, নো অয়েল’ নীতি অবলম্বন করায় জ্বালানি তেল গ্রাহকদর মাঝে ফিরে এসেছে স্বস্তি। কয়েকদিন আগেও যেখানে গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের পাম্পগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যেত, সেখানে এখন দেখা যাচ্ছে বিপরীত চিত্র।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা সদর ও সকল উপজেলা হতে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর দেয়া হচ্ছে কাক্সিক্ষত ফুয়েল কার্ড। এই কার্ড নিয়েই নির্ধারণ করা জেলার পাম্পগুলো থেকে সুশৃংখলভাবে কার্ডে উল্লেখিত জ্বালানি তেল সংগ্রহ করছে মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির চালক/মালিকেরা। দীর্ঘসময় লাইনে থাকা, ভিড় ঠেলে তেল নিতে না হওয়ায় তাই স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকেরা।

আরও পড়ুন

তবে চাহিদার বিপরীতে তেলের পরিমাণ বাড়ানোর দাবি তুলে এ পন্থাকে স্বাগত জানিয়েছে পেট্রোল মালিকরা। অপরদিকে গাড়ির সব মালিকরা যে পর্যন্ত এ কার্ডের আওতায় না আসবে সে পর্যন্ত কার্ড প্রক্রিয়াকরণ কাজ অব্যাহত থাকবে জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসন।

এ দিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে উত্তর অঞ্চলের ১৬ জেলায় ও ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ফুয়েল কার্ডে সিরাজগঞ্জের পাম্পগুলোতে ফিরেছে স্বস্তি

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের মিছিল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘দারগাপীরের কবর’ ঘিরে রহস্য ও লোকবিশ্বাস

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

চাঁপাইনবাবগঞ্জের ৩ পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

আমি সৌরভ গাঙ্গুলির মতো বিজ্ঞ নই: স্বস্তিকা