ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:০৩ দুপুর

৪২ বছরে মা হচ্ছেন যে টেলিভিশন অভিনেত্রী !

৪২ বছরে মা হচ্ছেন যে টেলিভিশন অভিনেত্রী ! , ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী কারিশমা তান্না। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন তিনি। ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে যাওয়ার এই খবরটি সামনে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করে এই সুখবর নিশ্চিত করেন কারিশমা। ছবিতে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, একটি অলৌকিক ঘটনা... জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।

গত কয়েক মাস ধরে তার পোশাক ও শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মনে যে জল্পনা তৈরি হয়েছিল, এই বার্তার মাধ্যমে অভিনেত্রী নিজেই তাতে সিলমোহর দিলেন।

কারিশমার এই ঘোষণায় মৌনি রায়, হিনা খান এবং একতা কাপুরসহ বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে নতুন অতিথির আগমনের খবরটি এই দম্পতির সংসারে নতুন আনন্দ বয়ে এনেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করা কারিশমা তান্না ‘বিগ বস’ এবং সাম্প্রতিক আলোচিত ওয়েব সিরিজ ‘স্কুপ’-এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ বছরে মা হচ্ছেন যে টেলিভিশন অভিনেত্রী !

আজ সরকারি দলের সংসদীয় সভা

মন্ত্রণালয়ে এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব

আজ থেকে জাতীয় সংসদ অধিবেশন  চলবে দিনে দুই সেশনে 

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার

রংপুরের স্বর্ণশ্রমিক হত্যাসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন