ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:৩৬ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জের ২টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জের ২টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দু’টি ইটভাটায় মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাস জুড়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল ও রুদ্রপুর এলাকায়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ টাকা এবং রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এদিকে ভূইয়াগাতি এলাকার মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাসজুড়ে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভাটার মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন।

আরও পড়ুন

পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জের ২টি ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

রাত ১টার মধ্যে দেশের ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় একই ডালে ফাঁস নিলেন তরুণ-তরুণী

চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে আম ও ধানের ক্ষতির শঙ্কা

এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়ায় পরিস্থিতি থমথমে, পুলিশ মোতায়েন