ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:২২ রাত

রবিন হত্যাকান্ডের জের

বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়ায় পরিস্থিতি থমথমে, পুলিশ মোতায়েন

বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়ায় পরিস্থিতি থমথমে, পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ায় রবিন (২৮) হত্যাকান্ডের জের ধরে এলাকায় এখনও থমথমে ভাব বিরাজ করছে। নিজেদের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছেন এলাকাবাসি। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা ফুলবাড়ি দক্ষিণপাড়ায় (বানিয়াপাড়া) এলাকায় হকিস্টিক দিয়ে মারপিটের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে রবিন নামে এক যুবককে। পরে এ হত্যাকান্ডের ঘটনার জের হিসাবে গত সোমবার বিকেলে ফুলবাড়ি দক্ষিণপাড়ায় আসামি ও তাদের স্বজনদের কয়েকটি বাড়িতে হামলা-ভাঙ্চুর,অগ্নিসংযোগ ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।

বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: রাজু হোসেন পাইকাড় জানান, রবিন হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবারও ফুলবাড়ি দক্ষিণপাড়ায় থমথমে ভাব বিরাজ করলেও আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এলাকায় পুলিশ ক্যাম্প  স্থাপন করা হয়েছে।

সাবেক কাউন্সিলর রাজু বলেন,এর আগে গত সোমবার বিকেল ৪ টার দিকে ৫০-৬০ জন  যুবক লাঠিসোটা ও বিভিন্ন ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ফুলবাড়ি দক্ষিণপাড়ায় (নামপাড়া) ঢুকে পড়ে। এ সময় তারা আসামি ও তাদের আত্মীয়-স্বজনের বাড়িঘরে হামলা চালায় ও ৩টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন

সেইসাথে ২০-২৫টি বাড়িতে হামলা ও ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে গ্রামবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, আতা ফল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রবিনকে খুন করে দুর্বৃত্তরা।

ওসি আরো বলেন, এ হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত থানায় মামলা হয়নি। কেউ গ্রেফতারও হয়নি। তবে পুলিশ রবিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তিনি বলেন এলাকায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়ায় পরিস্থিতি থমথমে, পুলিশ মোতায়েন

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জাতীয় সংসদে আজ ১৪টি বিল পাশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী পেট্রোলিয়ামে জ্বালানি সরবরাহ না থাকায় চরম ভোগান্তি

কয়রায় জেলে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ

নীলফামারীর সৈয়দপুর শহরের তীব্র যানজট নিরসনে সড়কে স্থায়ী ডিভাইডার বসানো হচ্ছে