ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:০৮ রাত

রংপুরে ভুয়া এএসপি আটক

রংপুরে ভুয়া এএসপি আটক

রংপুর প্রতিনিধি: নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে জাল পরিচয়পত্র তৈরি করতে গিয়ে আটক হয়েছেন মোস্তাফিজুর রহমান নামে এক যুবক। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেস ক্লাব মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। পরে তাকে নগরীর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক গড়ে তুলতে মোস্তাফিজুর নিজেকে পুলিশের একজন এএসপি হিসেবে পরিচয় দেন। কিন্তু একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ দেখা দিলে সংশ্লিষ্ট নারী তার চাকরির প্রমাণ হিসেবে আইডি কার্ড দেখতে চান। এতে বিপাকে পড়ে তিনি জাল পরিচয়পত্র তৈরির পরিকল্পনা করেন।

এ উদ্দেশ্যে তিনি রংপুর নগরীর প্রেস ক্লাব মার্কেটের নিচতলার আরটি প্রেস নামের একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দেন এবং আইডি কার্ড তৈরি করে দেওয়ার অনুরোধ করেন। তবে দোকান মালিক আসল পরিচয়পত্রের ফটোকপি দেখতে চাইলে তা দেখাতে না পারায় সন্দেহের সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি প্রেসক্লাব দোকান মালিক সমিতিকে জানানো হলে সমিতির নেতারা এসে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে মোস্তাফিজুর স্বীকার করেন যে, তিনি প্রেমিকার কাছে নিজের মিথ্যা পরিচয় প্রমাণ করতে জাল আইডি কার্ড বানাতে এসেছেন।

আরও পড়ুন

এরপর পুলিশকে খবর দেওয়া হলে তাকে আটক করে থানায় নেওয়া হয়। আটকের পর মোস্তাফিজুর বলেন, তিনি একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িত। সে প্রমাণ চাইলে এআই ব্যবহার করে আইডি কার্ড তৈরি করে সেটি প্রিন্ট করতে দোকানে আসি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান জানান, অভিযুক্তকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পরিবারের সদস্যদের ডাকা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ভুয়া এএসপি আটক

বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা

বাসসের নতুন এমডি সাংবাদিক কামাল উদ্দিন

ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৩

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় কেঁপে উঠলো খার্গ দ্বীপ

বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতের অভিযোগ জামায়াত প্রার্থীর