বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতের অভিযোগ জামায়াত প্রার্থীর
স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এমন অভিযোগ এনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, নিয়োগপ্রাপ্ত কয়েকজন প্রিজাইডিং অফিসার জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত।
এদের মধ্যে রয়েছেন- নিয়াজ মো. নাসির (সভাপতি, জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যাণ সমিতি), শরিফুর রহমান (সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক, নিশিন্দারা শাখা), পবন কুমার দাস (সিনিয়র অফিসার, রূপালী ব্যাংক, কলোনী বাজার শাখা), রেজাউল করিম (প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক, সুলতানগঞ্জ শাখা), রফিকুল ইসলাম (প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক, কলেজ রোড শাখা), আরিফ উদ্দিন খান (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক, চাঁদনী বাজার শাখা), ইসমাইল হোসেন (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক, গোদারপাড়া শাখা), রিজওয়ান রহমান (প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক, খান্দার শাখা), আব্দুল্লাহ আল শাফি (সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক, বগুড়া নর্থ শাখা), মঞ্জুর রহমান (প্রিন্সিপাল অফিসার, জনতা ব্যাংক, এরিয়া অফিস), রাশেদুর রহমান (সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক, বগুড়া নর্থ শাখা), সাদু মিয়া (প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ), এস এম সোফেন রানা (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ) এবং আর সাইদ (সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ)।
আরও পড়ুনঅভিযোগে বলা হয়, দলীয়ভাবে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচনি দায়িত্বে নিয়োগ দিলে ভোটের নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও দলীয় লোকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অনুরোধ করেন।
মন্তব্য করুন



_medium_1775572904.jpg)




