টঙ্গীতে দুগ্রুপের সংঘর্ষে আহত ৬
গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দুগ্রুপে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ধারাল অস্ত্রের আঘাত ও এলোপাতাড়ি মারধরে উভয়গ্রুপের ৬ জন আহত হয়েছেন।
আজ সোমবার (৬ এপ্রিল) বিকালে টঙ্গীর এরশাদনগর এলাকার ৩নং ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতরা হলেন- অহিদুল ইসলাম অপু (২৪), সোহাগ মিয়া (২২), লাকী আক্তার (৪৫) ও রবু (৩০), সাগর মিয়া (২৫) ও শাকিল (২৮)। এদের মধ্যে গুরুতর আহত অহিদুল ইসলাম অপু ও সোহাগ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাকিল ও রবুকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, গত দেড় বছর আগে এরশাদনগর এলাকায় রবু ও শাকিলসহ কয়েকজন অপুকে মারধর করে। এ ঘটনায় ওই বছর অপু টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করে কাতার চলে যান। পরে সে রোববার কাতার থেকে দেশে এসে এরশাদনগরের বাসায় যায়। একপর্যায়ে সোমবার বিকাল ৪টার দিকে অপু ও সোহাগকে বাসার সামনে পেয়ে রবু, সাগর, শাকিলসহ ৫-৭ জন ধারাল অস্ত্র নিয়ে ধাওয়া করে।
এ সময় রবু গ্রুপের লোকজন অপু ও সোহাগকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে অপুর মা লাকী আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় অপু গ্রুপের লোকজন ধাওয়া দিয়ে শাকিল, বরু, সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে।
আরও পড়ুনপরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা হক বলেন, ওই ঘটনায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসা অপু ও সোহাগ মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1775486802.jpg)

