প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৩:৪৫ দুপুর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশু নিহত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশু নিহত,ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ছয় শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন মেয়ে ও দুজন ছেলে রয়েছে। তাদের সবার বয়স ১০ বছরের নিচে। সংবাদমাধ্যমটি জানায়, সর্বশেষ তেহরান প্রদেশের বাহারিস্তান জেলার একটি আবাসিক এলাকায় হামলাটি চালানো হয়। এতে মোট ১৩ জন নিহত হয়েছেন বলে আগেই জানানো হয়েছিল। খবর : আল জাজিরা
আরও পড়ুনমন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







