ইরানে ইন্টারনেট বন্ধ টানা ৩৭ দিন, ভাঙলো রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইন্টারনেট বন্ধের ঘটনা এখন যেকোনো দেশে জাতীয় পর্যায়ের নেট বন্ধের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশব্যাপী এই ইন্টারনেট বন্ধ এখন পর্যন্ত যেকোনো দেশের তুলনায় সবচেয়ে দীর্ঘস্থায়ী। এটি টানা ৩৭ দিনে অর্থাৎ ৮৬৪ ঘণ্টায় পৌঁছেছে, যা আগের সব জাতীয় পর্যায়ের ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে।
আরও পড়ুনএই দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে ইরানের সাধারণ জনগণ কার্যত বৈশ্বিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








