ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৩:৩৪ দুপুর

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন, ছবি: সংগৃহীত।

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকারের জামিন দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এই জামিন দেন।

আবুল সরকারের জামিন আবেদনের পক্ষে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

গত বছরের নভেম্বরে মানিকগঞ্জে পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। 

আরও পড়ুন

এরপর গত বছরের ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। পরে ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

গণভোটের রায়কে অস্বীকার করে ফ্যাসিবাদের যাত্রা নতুনভাবে শুরু : জামায়াত আমির