ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ১২:১৬ দুপুর

বগুড়াসহ ১২ জেলায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

বগুড়াসহ ১২ জেলায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস, ছবি: সংগৃহীত।

দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাপজুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

সচল হয়েছে তাজুর ফেসবুক পেজ, ভক্তদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা

দেশে পৌঁছেছে সৌদি আরবে নিহত মামুনের মরদেহ

বগুড়াসহ ১২ জেলায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল

দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে ফিরতে পারি- সাকিব আল হাসান