ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০১:১৫ রাত

বগুড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ায় রবিন (২৮) নামে এক যুবককে খুন করা হয়েছে। ৫ এপ্রিল রোববার রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়ার মিরাজের ছেলে। 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, আতা ফল পাড়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সাথে বিরোধ  চলছিল রবিনের।

এই বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে  ৫ এপ্রিল রোববার রাত সাড়ে নয়টার দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়ায় বানিয়া  এলাকায় রবিনকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিনের বাড়ি উত্তর চেলো  পাড়া হলেও ফুলবাড়ী দক্ষিণপাড়াতেও তিনি বসবাস করতেন। 

আরও পড়ুন


সদর থানার ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নীলফামারীর সৈয়দপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা

বগুড়ার গাবতলী-সোনাতলায় ডিজেল সংকটে সেচ কাজ ব্যহত

একই গাছে ধরেছে আলু ও টমেটো  

পাবনার চাটমোহরে তেল পাম্পে মোটরসাইকেল চালকদের ৩ কি.মি. লাইন

গণভোট না মানলে সংসদ ও সংসদের বাইরে প্রতিরোধ গড়ে তোলা হবে : এড. শিশির মনির