ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:১৩ রাত

একই গাছে ধরেছে আলু ও টমেটো  

একই গাছে ধরেছে আলু ও টমেটো  

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: একই গাছে মাটির নিচে ফলেছে আলু আর ডালে থোকায় থোকায় ঝুলছে লাল-সবুজ-¬হলুদ টসটসে টমেটো। গ্রাফটিং পদ্ধতি অনুসরণ করে একই গাছে দু’ধরনের সবজি চাষে সফলতা অর্জন করেছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড বসুন্ধরা এলাকার  রনজিৎ চন্দ্র কীর্তনীয়া। গ্রাফটিং পদ্ধতি উদ্ভাবন করে চাষাবাদ করেছেন। আলুগাছে ধরেছে টমেটো। গাছে ট্রায়াল দিয়ে এই চাষ করে হয়েছেন সফল। গ্রাফটিং পদ্ধতিতে একই গাছে দুই সবজি চাষের নাম দিয়েছেন সাইব্রিড প্লান্ট।

যদিও ছাদ বাগানে টবে সাইব্রিড প্লান্ট পোমাটো উৎপাদনের মূল কারিগর রনজিৎ চন্দ্র কীর্তনীয়া। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট  ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তিনি। ছোটবেলা থেকেই কৃষি সংক্রান্ত বিষয়গুলোতে আগ্রহ ছিল রনজিৎ চন্দ্র কীর্তনীয়ার। বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড বসুন্ধরা এলাকার নিজ বাড়ির ছাদ বাগানে টবে গড়ে তোলেন সাইব্রিড প্লান্ট পোমাটো উৎপাদন। কাজের ফাঁকে নিজের ছাদ বাগানে নতুন নতুন চাষাবাদ পদ্ধতি নিয়ে পরীক্ষামূলক কাজ করা শুরু করেন। এর মধ্যে ‘পোমাটো’ উৎপাদন অন্যতম। এ ছাড়া বর্ষা মৌসুমে বেগুন গাছেও গ্রাফটিং করে টমেটো চাষ করেছিলেন তিনি।

রনজিৎ চন্দ্র কীর্তনীয়া বলেন, দু’টি ভিন্ন প্রজাতির ভুক্ত উদ্ভিদের প্রোটোপ্লাস্টের মিলনের যে নতুন উদ্ভিদ উৎপাদিত হয় তাকে সাইব্রিড প্লান্ট বলে। এটি টিস্যু কালচার প্রযুক্তির একটি উদ্ভাবন পদ্ধতি। এখানে আমি টমেটো গাছের সাথে আলু গাছের গ্রাফটিং করে পোমেটো উৎপাদন করেছি। একই গাছের মাটির নিচে হবে আলু ও উপরে হবে টমেটো। এ  উদ্ভিদের জেনেটিক ভ্যারাইটি তৈরি হলে কৃষক বেশি লাভবান হবে।
রনজিৎ চন্দ্র কীর্তনীয়া আরও বলেন, খরচ কম হলেও ফলন বেশ ভালো হয়েছে। তা ছাড়া দিন দিন দেশে চাষযোগ্য জমির পরিমাণ কমছে। তাই একই গাছে একাধিক ফসল হলে সুবিধা। এই পদ্ধতিতে পরিচর্যাতেও কোনো বাড়তি ঝামেলা নেই। একই জৈবসার ব্যবহার করায় এ পদ্ধতি কৃষকের জন্য লাভজনক।

আরও পড়ুন

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে আলু এবং টমেটো গাছের চারা জোড়া লাগিয়ে ‘টমালু’ বা ‘পমেটো’ গাছ তৈরি করা হয়। যেহেতু আলু এবং টমেটো একই গোত্রভুক্ত  উদ্ভিদ, তাই এদের গ্রাফটিং সফল হয়।

ফলস্বরূপ একই গাছের মাটির নিচে আলু ও মাটির উপরের ডালে টমেটো উৎপাদন সম্ভব হয়। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে একই গাছে একাধিক ফসল উৎপাদন কৃষকদের জন্য লাভজনক হতে পারে। এ পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই গাছে ধরেছে আলু ও টমেটো  

পাবনার চাটমোহরে তেল পাম্পে মোটরসাইকেল চালকদের ৩ কি.মি. লাইন

গণভোট না মানলে সংসদ ও সংসদের বাইরে প্রতিরোধ গড়ে তোলা হবে : এড. শিশির মনির

জাতীয় গীতা-পাঠ প্রতিযোগিতায় ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন’-এর ধারাবাহিক সাফল্য

বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে

‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকায় কি ফ্যামিলি কার্ড দিয়েছেন?’