ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৮:৪৯ রাত

ভাঙ্গায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার ১২, আসামি ৫০০

ভাঙ্গায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার ১২, আসামি ৫০০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার এলাকায় চার গ্রামের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (৫ এপ্রিল) ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন মোল্লা। মামলায় চার গ্রামের ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকালে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারের তিন রাস্তার মোড়ে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এজাহারে আরও বলা হয়, পুলিশ বারবার সতর্ক করার পরও উত্তেজিত জনতা ছত্রভঙ্গ না হয়ে উল্টো পুলিশের ওপর হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপসহ রামদা, কাতরা ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অবৈধ সমাবেশ, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টা।

আরও পড়ুন

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আলামিন মিয়া জানান, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মুনসুরাবাদ গ্রামের সাজ্জাদ শেখ (১৯), মওদুদ শেখ (৩০), সিয়াম মোল্লা (১৯) ও আরমান মাতুব্বর (১৯); খাপুরা গ্রামের লালন শিকদার (৪০) ও শাহ আলম শেখ (২৭); মাঝিকান্দা গ্রামের ফয়েজ মিয়া (৩৫), হবিবুর রহমান কাজী (৫৮) ও মো. মাইনুল ইসলাম (২৮); সিংগারিয়া গ্রামের মো. রাকিব শেখ (২৪), মো. তারেক মোল্লা (২৩) ও আইয়ুব মোল্লা (৫৫)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিরদী ইউনিয়নের চার গ্রামের বাসিন্দাদের মধ্যে গত শুক্রবার ও শনিবার দুই দফায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা সংঘর্ষ হয়। এতে অন্তত ৭৫ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার ১২, আসামি ৫০০

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দেড়শ’কেন্দ্রে নিরাপত্তা দিবে আইনশৃংখলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য

বিএনপি সংস্কার মানে না বলে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

গুম ও মানবাধিকার অধ্যাদেশ নিয়ে বিতর্ক, অবিচার না হওয়ার আশ্বাস

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ১০

জামালপুরে নির্মাণাধীন বাসায় চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৪